মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা টেকনাফে ১৬ মামলার শীর্ষ সন্ত্রাসী নাহিদ অস্ত্র ও গুলিসহ গণধোলাইয়ের পর পুলিশের হাতে আটক গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের বৈধতা নিয়ে রিট খারিজ ডিএমপির মতিঝিল বিভাগে অভিযান, একদিনেই গ্রেফতার ৮৫ গুম হওয়া ছাত্রদল নেতার ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সিআইডির কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার নতুন ভিসা নীতিমালা অনুমোদন

টেকনাফে ১৬ মামলার শীর্ষ সন্ত্রাসী নাহিদ অস্ত্র ও গুলিসহ গণধোলাইয়ের পর পুলিশের হাতে আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১৬টি মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাহিদকে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও একটি সিএনজিচালিত অটোরিকশিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রাতে ধাওয়া করে তাকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত এলাকাবাসী, পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ত্রাসী নাহিদ ও তার ৫ সহযোগী একটি নম্বরবিহীন অটোরিকশায় করে এলাকায় আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া করে নাহিদকে ধরে ফেললেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় তার লুঙ্গির নিচ থেকে ১টি ম্যাগজিনসহ পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পালিয়ে যাওয়ার সময় সহযোগীরা অটোরিকশায় থাকা ৩টি দেশীয় ওয়ান শুটার গান ফেলে যায়।

উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে:

  • আগ্নেয়াস্ত্র: ১টি পিস্তল (ম্যাগজিনসহ) ও ৩টি দেশীয় ওয়ান শুটার গান।
  • গোলাবারুদ: ৬৯ রাউন্ড রাইফেল বুলেট, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং পিস্তলে থাকা ২ রাউন্ডসহ মোট ৮১ রাউন্ড গুলি।
  • অন্যান্য: ১টি সাদা রঙের এ্যাংলেট এবং ১টি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি, হত্যা ও অপহরণের অভিযোগে ১৬টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আদালতে ২টি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com