সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
বাবার লাশ রেখে পরীক্ষা দেওয়া ঋতুর জিপিএ-৫ অর্জন রাষ্ট্রপতি নির্বাচনে অলিকে বেছে নেওয়ার কারণ জানালো জামায়াত জোট শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, অপরজনের হাত বিচ্ছিন্ন কুলিয়ারচরে আবারও এসএসসির ফলাফলে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ শীর্ষে মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন কুলিয়ারচরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় গাড়ি ফেলে পালালেন চালক, পরে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই: প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারত ইতিবাচক সাড়া দেবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না এবং তাদের এই অবদানের ঋণ শোধ করার সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও শান্তিময় রাষ্ট্র গঠন, যেখানে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, শহীদদের স্বপ্নের সেই দেশ গড়তে কেবল তাদের স্মরণ করাই যথেষ্ট নয়, বরং বেঁচে থাকা প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ স্কাউটসের ১০ জন শহীদের পরিবারের হাতে আর্থিক অনুদান ও সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা দেশের প্রয়োজনে স্কাউটসহ তরুণ প্রজন্মের ভূমিকাকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com