সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন কুলিয়ারচরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় গাড়ি ফেলে পালালেন চালক, পরে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই: প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারত ইতিবাচক সাড়া দেবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১; গ্রেপ্তার ১৭ মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী হাসপাতালে ৩৪ ক্যাটাগরি নির্ধারণ করে নতুন ভিসা নীতিমালা অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ব্যাংকটির দায়িত্ব নতুন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে নতুন ব্যবস্থাপনার অধীনে আনা হলো।

আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের আস্থা ফেরাতে সরকার ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। প্রশাসনিকভাবে ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়া চললেও, প্রযুক্তিগত একীভূতকরণ সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে আইটি অবকাঠামোর সমন্বয় না হওয়ায় আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আগের ব্যাংকের নামই ব্যবহৃত হচ্ছে। তবে প্রযুক্তিগত কাজ শেষ হলে পাঁচটি ব্যাংক পুরোপুরি বিলুপ্ত হয়ে একটি একক ব্র্যান্ড হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com