সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত শিল্পের সুদ মওকুফ-ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
9

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে শিল্প খাত। এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত শিল্পকারখানার ব্যাংক ঋণের সুদ মওকুফ এবং কিস্তি পরিশোধের সময়সীমা তিন মাসের জন্য স্থগিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ লক্ষ্যে চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি সংকটের কারণে পোশাক, প্লাস্টিক ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে উদ্যোক্তারা কর্মীদের বেতন-ভাতা ও ঋণের সুদ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ঋণের বাড়তি চাপ ব্যবসা প্রসারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা যাওয়ার শঙ্কা রয়েছে।

শিল্পোদ্যোক্তাদের এই দুর্দিন কাটাতে চট্টগ্রাম চেম্বার সরকারি হস্তক্ষেপ কামনা করেছে। তাদের প্রত্যাশা, বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত ব্যাংক ঋণের সুদ মওকুফ ও কিস্তি স্থগিতের নির্দেশ দেবে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এবং দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com