‘গোপন তৎপরতায়’ শেকৃবির শিক্ষকদের নাম, তদন্তে ৭ সদস্যের কমিটি
Reporter Name
Update Time :
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
১৬
Time View
‘গোপন তৎপরতায়’ শেকৃবির শিক্ষকদের নাম, তদন্তে ৭ সদস্যের কমিটি
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন কার্যক্রম নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের জেরে তোলপাড় শুরু হয়েছে। এই তালিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কয়েকজন শিক্ষকের নাম উঠে আসায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের দায়বদ্ধতা নিরূপণে জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃত্বে থাকছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টরসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এই কমিটিতে...
45
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন কার্যক্রম নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদের জেরে তোলপাড় শুরু হয়েছে। এই তালিকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কয়েকজন শিক্ষকের নাম উঠে আসায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষকদের দায়বদ্ধতা নিরূপণে জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃত্বে থাকছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টরসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এই কমিটিতে রাখা হয়েছে, যারা অভিযুক্ত শিক্ষকদের নাম, পরিচয় এবং তাদের গোপন তৎপরতার ধরন খতিয়ে দেখবেন।