রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

মীরসরাইয়ের আহত উদীয়মান ফুটবলার ইমাম হাসানের চিকিৎসার দায়িত্ব নিলেন ফখরুল ইসলাম খান সিআইপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ Time View
13

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি:

ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া মীরসরাইয়ের উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার ইমাম হাসানের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। তিনি আহত এই ক্রীড়াবিদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে মারাত্মক আঘাত পান ইমাম হাসান। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দরিদ্র পরিবারের পক্ষে দিন দিন এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

বিষয়টি প্রবাসী নেতা ফখরুল ইসলাম খান সিআইপির নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তাঁর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমাম হাসানের পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ। পাশাপাশি, ইমাম হাসানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com