বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

এসএসসির ফল প্রকাশে ৮২ দিন, ভাঙছে ২০ বছরের রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
35

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে এবার নতুন রেকর্ড গড়ল শিক্ষা বোর্ডগুলো। ২০ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ৮২ দিন অতিবাহিত হওয়ায় ১০ আগস্ট ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনাকালীন বিশেষ পরিস্থিতি ছাড়া বিগত ২০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘ সময়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রীতি থাকলেও এবার তা লঙ্ঘিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষাবিদদের মতে, ফল প্রকাশের এই দীর্ঘসূত্রতা পুরো শিক্ষাপঞ্জিকে এলোমেলো করে দিচ্ছে। সাধারণত জুলাই মাসের মধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও এবার তা অক্টোবরের দিকে গড়াতে পারে। ফলে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীরা অন্তত তিন মাসের সেশনজটে পড়তে যাচ্ছে, যা তাদের পরবর্তী এইচএসসি পরীক্ষার প্রস্তুতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও শুরুতে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডগুলোও সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল, কিন্তু পরবর্তীতে নানা অস্পষ্টতায় সেই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি। যদিও বোর্ডের পক্ষ থেকে বন্যা ও প্রশাসনিক জটিলতাকে এই বিলম্বের কারণ হিসেবে দেখানো হয়েছে, তবে শিক্ষামহলে ফল বিপর্যয়ের সম্ভাবনা নিয়েও গুঞ্জন রয়েছে। এই সেশনজট ও শিক্ষাজীবনের অপচয় রোধে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com