বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
দাখিল পাস করতে পারেনি নওগাঁর ৫ মাদ্রাসার কোনো শিক্ষার্থী খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘রাজনৈতিক চাপ’, বিব্রত ইউএনওরা বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের হাইকোর্টে জামিন ভীতি বাড়াচ্ছে করোনাভাইরাস: তাইওয়ানে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেটের লাইসেন্স পেলো বাংলালিংকের নিও পিএসপি হলে প্রবেশে সময়সীমায় বৈষম্যের অবসান চান ঢাবির ছাত্রীরা বিভাজন ভুলে এক বাংলাদেশ হিসেবে দাঁড়াতে হবে: আমান আযমী রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে আইনি লড়াই করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। উল্লেখ্য, সম্প্রতি এমপি নজরুলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

মামলার এজাহার অনুযায়ী, এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের ভাগনির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৪ জুলাই হামলার ঘটনা ঘটে। ওবায়দুর রহমানের অভিযোগ, তাকে ফাঁসানোর সন্দেহ থেকে এমপি নজরুলের নির্দেশে তার ওপর মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২২ জুলাই ভুক্তভোগীর মামা পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া ভিডিও ভাইরালের ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com