বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
খেলা শুরু: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রকাশ রাজ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে মোদীর নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘রাজনৈতিক চাপ’, বিব্রত ইউএনওরা বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের হাইকোর্টে জামিন ভীতি বাড়াচ্ছে করোনাভাইরাস: তাইওয়ানে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেটের লাইসেন্স পেলো বাংলালিংকের নিও পিএসপি হলে প্রবেশে সময়সীমায় বৈষম্যের অবসান চান ঢাবির ছাত্রীরা বিভাজন ভুলে এক বাংলাদেশ হিসেবে দাঁড়াতে হবে: আমান আযমী রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া সিলগালা গুদাম থেকে কীটনাশক উধাও, বিসিকের তদন্ত

বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের হাইকোর্টে জামিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এছাড়া আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন।

কারাবন্দি এই সেনা কর্মকর্তাকে চলতি বছরের ২৯ মার্চ দিবাগত রাতে মিরপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে ১৯ জুলাইয়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জামিন আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা জানিয়েছেন, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার প্রস্তুতি নিয়েছে এবং এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com