মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

স্কুলে ১১ শিক্ষকের পাঁচ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ১১ জন শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের এই শোচনীয় ব্যর্থতায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ শিক্ষার্থী থাকলেও নিয়মিত পাঠদানে শিক্ষকদের উদাসীনতা ও শিক্ষার নিম্নমানের কারণে এমন ফলাফল হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। অন্যদিকে, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিপ্লবের দাবি, উচ্চ মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের বেতনহীনতা ও হতাশা রয়েছে, যা সরাসরি পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা শিক্ষা প্রশাসন নড়েচড়ে বসেছে। কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যালয়ের এই ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com