বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির

সিংড়ায় ৯৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সভা: আইনশৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের ওপর জোর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
42

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

সভায় উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, চলতি বছর সিংড়া উপজেলার মোট ৯৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তায় চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি পুলিশ বাহিনীর নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা হবে।

পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সভায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার ও ভিডিপির প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ সভায় অংশ নেন। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার, সাধারণ সম্পাদক তাপস সরকার এবং সিংড়া স্মার্ট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম জয়সহ স্থানীয় সংবাদকর্মীরা।

সভা শেষে বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মধ্য দিয়ে উদযাপিত এই দুর্গোৎসব সকলের জীবনে শান্তি, আনন্দ ও কল্যাণ বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com