শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো মাদরাসায়, নিহত ১ যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত প্রধানমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণ না করার নির্দেশ দিয়েছেন: তথ্য প্রতিমন্ত্রী সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর সিংড়ায় মাদ্রাসার আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে: এমপি আনু শাপলা চত্বর থেকে লালদীঘি: পথে যেসব স্থানে ১১ দলের পথসভা ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? বন্ধ হলো কাপ্তাই বাঁধের আরও ১ ফুট জলকপাট, দৃশ্যমান ঝুলন্ত সেতু

সিংড়ায় মাদ্রাসার আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ চলছে: এমপি আনু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মসজিদ ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আনু জানান, নৈতিকতা ও আধুনিক বিজ্ঞানের সুসমন্বয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার কারণে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ রাখছে। বর্তমান সরকার মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পর্যায়ক্রমে ফাজিল ও কামিল শ্রেণি চালুর ঘোষণা দিয়ে সংসদ সদস্য বলেন, এর ফলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর দূরে যেতে হবে না। পাশাপাশি মাদ্রাসার অবকাঠামগত সংকট দূর করতে এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com