মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

শীতে যেসব ভুলে চুল রুক্ষ হয়ে যায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View
129

শীতকাল ত্বক ও চুলের জন্য সুবিধার ঋতু নয়। এসময় ত্বকের মতো চুলেরও নিতে হয় বাড়তি যত্ন। আবার অধিক যত্ন নিতে গিয়ে ভুলও করা যায় না। এতে চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়াও বেড়ে যায়।

শীতে চুল ভালো রাখতে যেসব ভুল করা যাবে না

অতিরিক্ত গরম পানি ব্যবহার

শীতে সবাই গোসলে ঠান্ডা পানির বদলে গরম পানি ব্যবহার করেন। কেননা মাথায় ঠান্ডা পানি ঢাললেই নাক দিয়ে পানি পড়ে, সর্দি-কাশি লেগে থাকে। আবার প্রতিদিন গরম পানিতে গোসল করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং চুল ও স্ক্যাল্প খুব শুষ্ক হয়ে যায়। তাই অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে, কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। ঠান্ডা পানির সঙ্গে অল্প গরম পানি মিশিয়ে মাথায় ঢালুন।

শ্যাম্পু করার আগে তেল না দেওয়া

শ্যাম্পু করার আগে চুলে তেল মাখুন। তেল আপনার চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করবে, চুল ঝলমলে দেখাবে। তা ছাড়া স্ক্যাল্পে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হবে। হট অয়েল ম্যাসাজ করলে বেশি উপকার পাবেন।

রোজ শ্যাম্পু করা

শীতে চুলে বেশ ময়লা জমে। তাই অনেকে রোজ শ্যাম্পু করেন। কিন্তু এটি করা যাবে না। সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন। চুলের শুষ্ক ভাব এড়াতে ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা জরুরি। তাই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। প্রয়োজনে সপ্তাহে একদিন ক্লারিফাইং শ্যাম্পু এবং একদিন হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করুন।

কন্ডিশনার ব্যবহার না করা

অনেকে সময়ের অভাবে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়, চুল ঝরে যায়। চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত ভালো করে কন্ডিশনার মাখুন। ২-৩ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। কন্ডিশনার চুলের ময়েশ্চার ধরে রাখে। শুষ্ক আবহাওয়ার মধ্যেও চুলকে নরম ও কোমল রাখে।

হেয়ার ড্রায়ার, স্টাইলিং টুলসের ব্যবহার

চুল তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এমনকি স্টাইলিং টুলসও এড়িয়ে চলুন। এতে চুল বেশি নষ্ট হয়। শীতকালে চুল আরও শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। এছাড়া চুল ভালো রাখতে বাইরে গেলে বেঁধে রাখুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com