বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনের নির্দেশ, খরচ নিজস্ব তহবিল থেকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
24

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষকে ‘নজরুল বর্ষ’ হিসেবে উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এই আয়োজনে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরুলের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকর্মের ওপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিদ্যালয়ের পরীক্ষা এবং সরকারি অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচির সাথে সমন্বয় রাখতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও, আয়োজনের সার্বিক পরিকল্পনা ও নির্দেশিকা জেলা প্রশাসকদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ব্যয় নির্বাহের বিষয়ে জানানো হয়েছে যে, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রতিযোগিতার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব তহবিল থেকেই এই আয়োজনের যাবতীয় খরচ বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com