সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ-এর হাত থেকে ম্যানেজিং কমিটির কাছে ফিরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিয়োগ প্রক্রিয়া পুনরায় ম্যানেজিং কমিটির অধীনে নিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষকদের দাবি, এটি শুধুমাত্র পেশাগত দাবি নয়, বরং মেধাবীদের কোনো প্রকার অর্থ লেনদেন ছাড়াই শিক্ষকতায় আসার সুযোগ নিশ্চিত করার লড়াই। প্রয়োজনে ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী একযোগে কর্মবিরতি পালন করবেন বলেও তিনি জানিয়েছেন।

শিক্ষক নিয়োগের ক্ষমতা পরিবর্তনের এই উদ্যোগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের আশঙ্কা, নিয়োগ ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে গেলে শিক্ষাঙ্গনে দুর্নীতি ও স্বজনপ্রীতির দৌরাত্ম্য বাড়বে। মূলত, এনটিআরসিএ-এর আইনি এখতিয়ার নিয়ে আইনমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষিতে এ পরিবর্তনের আলোচনা শুরু হয়। ২০১৫ সাল থেকে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে নিয়োগের সুপারিশ করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি এসেছিল, যা পুনরায় কমিটির হাতে ন্যস্ত করার বিরোধী শিক্ষক সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com