বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ইবিসাসের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
33

ইবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। একই সঙ্গে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

গত সোমবার (৫ অক্টোবর) ইবিসাসের সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত রোববার রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে ভিডিও ধারণের মতো পেশাগত কাজ করার সময় সাংবাদিকদের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন জাহিদুল ইসলাম।

ইবিসাস নেতারা বলেন, ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম ও তথ্য জাতির সামনে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত ও সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে বাধা দেওয়া, হুমকি প্রদান কিংবা হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি এবং তা কোনোভাবেই কাম্য নয়।

সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি, আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করার এবং সারাদেশে সংবাদকর্মীদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরির জোরালো দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com