রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
নতুন কর্ড লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ৮০ কিলোমিটার কমবে দূরত্ব: রেলপথ প্রতিমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাভবান মার্কিন দুই জ্বালানি কোম্পানি ফরিদপুরে নড়বড়ে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগ মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: মন্ত্রী লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি

মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View
118

গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি।

তিনি বলেন, কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মিটিংয়ে সবার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে- প্রথমে তিনশ বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করব। তারপর ভোটগুলো দুটি আলাদা কোম্পানির মেশিনে গণনা করব। এর মধ্যে যে মেশিনের ফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে, সেই মেশিন দিয়েই বাকি সব ভোট গণনা করব। মধ্যে মধ্যে রেনডমলি উভয় মেশিনে ভোট গণনা করব। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গোনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখব। এভাবে সব ভোট গণনার পর একসঙ্গে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

এর আগে রাত ১০টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com