আব্দুল্লাহ ফুয়াদ, ইবি সংবাদদাতা
মরণব্যাধি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত মাকে নিয়ে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. নূরশেদ। চিকিৎসার ব্যয় মেলাতে না পেরে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের এই শিক্ষার্থীর পরিবারে ছয় ভাই-বোন রয়েছে। তাঁর বাবা আব্দুল মালেক বয়সের ভারে কর্মক্ষম নন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার এক প্রবাসী বড় ভাই।
গত ১৯ আগস্ট নূরশেদের মা সেতারা বেগমের শরীরে তৃতীয় ধাপের পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের বরাত দিয়ে নূরশেদ জানান, তাঁর মাকে প্রথমে ছয়টি কেমোথেরাপি দিতে হবে, যার প্রতিটির খরচ প্রায় ৪৫ হাজার টাকা। ইতোমধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হলেও অর্থাভাবে পরবর্তী চিকিৎসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়া অবস্থা অনুযায়ী লেজার থերাপি এবং পরবর্তীতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে এই চিকিৎসায় ১০ থেকে ১৫ লাখ টাকার মতো প্রয়োজন, যা জোগাড় করা দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
মায়ের জীবন বাঁচাতে সমাজের সব শ্রেণिपেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন এই শিক্ষার্থী। সহায়তার পাঠানোর মাধ্যমসমূহ নিচে দেওয়া হলো:
বিকাশ/নগদ: ০১৮৭৮-৩৮১০৩৪
ব্যাংক হিসাব: সিটি ব্যাংক, পাঁচ রাস্তার মোড় শাখা, কুষ্টিয়া
হিসাব নম্বর: ১৭৮১৮৩০০০২৬৩৫
রাউটিং নম্বর: ২২৫৫০০৯৪৩