সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
এবার অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় সাহেদ করিম গ্রেফতার রামগঞ্জে এক মাস ধরে নিখোঁজ স্বর্ণের দোকানের কর্মচারী জয়দেব, পরিবারে চরম উদ্বেগ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ ২ শ্রমিক নাটোরে জেলা পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি সুন্দরগঞ্জে ২৭ জলাশয়ে ২৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার সুন্দরগঞ্জে মানববন্ধনের পর অবশেষে চালু হলো ৫ কোটির পানি শোধনাগার দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল হানিফের বাস, ৯৯৯ এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ

ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার কোনো কারণ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩১ Time View
133

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না।

গতকাল ১০ নভেম্বর (সোমবার) ভারতের দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

ওই হামলার পর গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে দাবি করেছে, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com