বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ‍্যে পরিণত করা হচ্ছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন কোনো সন্ত্রাসী হামলা করতে এলে প্রতিরোধ করুন: ছাত্রদল সভাপতি ৫ আগস্টে নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব ডিসপ্লে বোর্ডে ‌‘শেখ হাসিনা পালায় না শুনে’ হেসে উঠলেন রিকশাচালকরা বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের পুনর্গঠিত হলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, সদস্য তালিকায় আছেন যারা তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত দক্ষিণ সিটির আনিস, বোরহানসহ ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ

বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
27

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল হামলা চালিয়েছে। এতে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম এবং ছাত্রশিবির শাখা সভাপতি আব্দুল আলিম আরিফসহ প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রদর্শনীতেও হামলা চালানো হয়েছে। এছাড়া ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজেও ছাত্রদল হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করেছে এবং অনেকের ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে জামায়াত। এমন সহিংস কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com