বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
হাসিনা ও জয়ের ছবি ব্যবহার করে মুজাফফরের কথোপকথন, তথ্য চেয়ে মেটাকে চিঠি শেখ হাসিনার সঙ্গে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক, তদন্তে কমিটি গঠন ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণ আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খান আর নেই ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস, নৌবন্দরে সতর্কসংকেত জুলাই গণ-অভ্যুত্থানের তথ্যচিত্রে অনিচ্ছাকৃত ‘ত্রুটি’র বিষয়ে দুঃখ প্রকাশ জুলাইয়ের প্রত্যাশা পূরণে লড়াই চলবে: শফিকুর রহমান দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনাকে কথা বলার অনুমতি, বাংলাদেশের ক্ষোভ আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টে নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। বিশেষ করে উগ্রবাদী ও নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানগুলোতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

রাষ্ট্রপতির অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নিরাপত্তায় ২১২ সদস্যের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, নিয়মিত টহল, ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াড ব্যবহারের পাশাপাশি ড্রোন দিয়ে আকাশপথে নজরদারি চালানো হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ন্ত্রণে সাইবার নিরাপত্তা টিম সার্বক্ষণিকভাবে কাজ করবে।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা রক্ষায় কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত র‍্যাব-২ এর হটলাইন নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা সংস্থার পাশাপাশি এসএসএফের সাথে সমন্বিতভাবে কাজ করছে বাহিনীটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com