বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির

বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
49

মোঃ ওমর ফারুক হৃদয়,
বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে যোগদানকারী নতুন জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং জনদুর্ভোগের বিষয়গুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় জনস্বার্থে জেলা প্রশাসন ও সংবাদমাধ্যমের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিকরা জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান নাগরিক সমস্যাগুলোর কথা তুলে ধরে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগের সঙ্গে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং জনকল্যাণমূলক বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com