জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন কলেজের ২৯৭ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে এসব পরীক্ষার্থীর সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। শাস্তির অংশ হিসেবে অভিযোগের ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত শাস্তিও আরোপ করা হয়েছে। এ সম্পর্কেই বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্যগুলো জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষপরিদর্শক, পরীক্ষক ও প্রধান পরীক্ষকের প্রতিবেদন এবং উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় শাস্তি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
17
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন কলেজের ২৯৭ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে এসব পরীক্ষার্থীর সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে।
শাস্তির অংশ হিসেবে অভিযোগের ধরনের ওপর নির্ভর করে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত শাস্তিও আরোপ করা হয়েছে। এ সম্পর্কেই বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে তথ্যগুলো জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষপরিদর্শক, পরীক্ষক ও প্রধান পরীক্ষকের প্রতিবেদন এবং উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় শাস্তি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।