রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
‘যৌনকর্মের পেশা’ বৈধ হলে অপরাধ কমবে, দাবি পুনমের মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে গেল বিরোধীদল সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা ইবিতে নিরাপত্তা জোরদার-সহ ৫ দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি ইবিতে নিরাপত্তা জোরদার-সহ ৫ দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তারের পর নতুন কী ঘটছে? নিরাপত্তা ও মব জাস্টিস বন্ধসহ ৫ দাবিতে ইবি প্রক্টরকে ছাত্রশক্তির স্মারকলিপি প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলে লিয়াং, বিয়ে করা হলো না যে কারণে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট হামে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই, পাঁচ মাস পরেও কেন থামানো যাচ্ছে না?

নিরাপত্তা ও মব জাস্টিস বন্ধসহ ৫ দাবিতে ইবি প্রক্টরকে ছাত্রশক্তির স্মারকলিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View
21

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মব জাস্টিস রোধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশক্তি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নিকট এই স্মারকলিপি পেশ করে সংগঠনটি।

সংগঠনটির উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ সমৃদ্ধকরণ, নারী শিক্ষার্থীদের হলের প্রবেশ সময়সীমা বৃদ্ধি এবং যেকোনো ধরনের মব জাস্টিস স্থায়ীভাবে বন্ধ করা।

দাবি পেশের বিষয়ে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানার্জনের জন্য এসেছে, কোনো রাজনৈতিক দলের অস্ত্রের মহড়া দেখার জন্য নয়। এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কেউ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের আইডি কার্ড যাচাই করে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে গভীর রাতেও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ছাত্রশক্তির অন্যান্য দাবিগুলোও উপাচার্যের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ এবং মহড়ার জেরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com