বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

নামফলক ও সাইনবোর্ড নিয়ে কঠোর নির্দেশনা দিলো ডিএসসিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View
149

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড এবং ডিজিটাল বিজ্ঞাপনফলক অবিলম্বে বাংলায় লেখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত ডিএসসিসি এলাকার সব প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিজ্ঞাপনফলক বাংলায় লেখা বাধ্যতামূলক। তবে ইদানীং লক্ষ করা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠানে ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষার প্রাধান্য দেখা যাচ্ছে।

ডিএসসিসি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানে এখনও বাংলায় নামফলক বা সাইনবোর্ড প্রতিস্থাপন করা হয়নি, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ইংরেজি বা বিদেশি ভাষার ফলক অপসারণ করে বাংলা ভাষা ব্যবহার করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং আদালতের নির্দেশনা পরিপালনে ডিএসসিসি নিয়মিত তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com