রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান, ভেংচি কাটলেন ভ্যান্স? পত্রিকা: ‘কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী’ গাবতলীতে মৎস্যবাহী ফ্রিজিং গাড়িতে বিস্ফোরণে নিহত ১ চট্টগ্রামে যৌতুক মামলায় বিসিএস ক্যাডার মাকসুদুল গ্রেফতার নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত শিল্পের সুদ মওকুফ-ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার আমার সঙ্গে বিয়ে নয়, স্বপ্নে বাসর হয়েছিল, রিজভীকে শাবনূর ৬৮ জনকে নিয়োগ দেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন, মোহাম্মদ ইসমাইল ও হারুন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা যখন মাছ ধরছিলেন, তখন আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী জানিয়েছেন, ওই সময় আরও দুই জেলে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। স্থানীয় জেলেদের অভিযোগ, নাফ নদী ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আরাকান আর্মির তৎপরতা ও দৌরাত্ম্য প্রতিনিয়ত বাড়ছে, যা মৎস্যজীবীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই সশস্ত্র গোষ্ঠীটি জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com