রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
৯ পলিব্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান, ভেংচি কাটলেন ভ্যান্স? পত্রিকা: ‘কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী’ গাবতলীতে মৎস্যবাহী ফ্রিজিং গাড়িতে বিস্ফোরণে নিহত ১ চট্টগ্রামে যৌতুক মামলায় বিসিএস ক্যাডার মাকসুদুল গ্রেফতার নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত শিল্পের সুদ মওকুফ-ঋণের কিস্তি স্থগিত চায় চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রামে যৌতুক মামলায় বিসিএস ক্যাডার মাকসুদুল গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ৪৩তম বিসিএস ক্যাডার মো. মাকসুদুল হাসানকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানা। ৩৪ বছর বয়সী মাকসুদুল বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। শনিবার দিবাগত রাত একটার দিকে নগরের শুলকবহর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী স্ত্রীর কাছে অভিযুক্ত মাকসুদুল ১০ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। দাবিকৃত অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে স্ত্রীর ওপর মানসিক চাপ ও নির্যাতন চালানো হয়। এ ঘটনায় যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

উল্লেখ্য যে, গ্রেফতারের আগেই জুলাই মাসের শুরুতে বরগুনার এক শিক্ষিকার সঙ্গে মাকসুদুল হাসানের অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে পুলিশ জানিয়েছে, যৌতুক মামলা এবং ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা সম্পূর্ণ আলাদা বিষয়। বর্তমান মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com