রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
সাতক্ষীরায় বিএনপি অফিসে বোমা হামলা, আহত ১ রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে পিকআপ উল্টে নারীসহ নিহত ৪ শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ব্যাংক থেকে আমরা এখনো কোনো ঋণ পাচ্ছি না নাটোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার অর্ণব দাস কারাগারে মালয়েশিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন নাটোরে গুরুদাসপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত খালেদা জিয়ার জন্মদিনে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতার খাবার বিতরণ পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ’

নাটোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
16

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৯টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মা মাছ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি বিধি-নিষেধ মেনে মাছ চাষ এবং মৎস্য আহরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রতন কুমার সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মাছের উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতার পাশাপাশি মা মাছ নিধন এবং ক্ষতিকর চায়না জালের ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com