শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ফেনীতে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই

লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
36

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (দুপুরে) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পশ্চিম সারডুবী এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুড়িমারীগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২) অতিরিক্ত গতির কারণে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের ‘হিরন মোটরস’ নামের একটি শোরুমে ঢুকে পড়ে। এতে শোরুমটির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, স্থানীয় জনতা দুর্ঘটনা কবলিত ট্রাকটিসহ ঘাতক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক সে সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com