শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
উত্তর কোরিয়ার সঙ্গে আর যুদ্ধ চায় না দক্ষিণ কোরিয়া ৭০ হাজার শিক্ষক ২১০০ কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন: শিক্ষামন্ত্রী সংকট মোকাবিলা ও জনকল্যাণে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জামায়াত সেক্রেটারির খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ফেনীতে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল সংকট মোকাবিলা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে: সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী শিক্ষা শিবির সম্পন্ন গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের নিকটবর্তী বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর সন্তান এবং পেশায় একজন ট্রাকহেলপার ছিলেন। পরিবারের তথ্যমতে, তিনি দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, গত চার দিন আগে হঠাৎ নিখোঁজ হন রমজান আলী। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। অবশেষে শনিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন বিষয়খালী বাজারের সংলগ্ন বেগবতী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com