শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
সংকট মোকাবিলা ও জনকল্যাণে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জামায়াত সেক্রেটারির খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ফেনীতে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল সংকট মোকাবিলা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে: সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী শিক্ষা শিবির সম্পন্ন গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম স্মরণ লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর নদী থেকে ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি ১৫ আগস্ট উপলক্ষ্যে খিচুড়ি রান্না, যুবলীগ নেতাসহ আটক দুই খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল

ঝিনাইদহ সীমান্তে ফের বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর (পুশ-ইন) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই অনুপ্রবেশের চেষ্টা চালায়। পুশ-ইনের শিকার ওই চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছেন। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ দূরে অবস্থান করছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিজিবির পক্ষ থেকে অবিলম্বে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। ঝিনাইদহের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বিজিবি অত্যন্ত সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জওয়ানদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com