সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বেগম জিয়াকে দেশের অন্যতম নির্যাতিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের আমলে তিনি যে ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, তা নজিরবিহীন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, দেশের স্বার্থে বেগম জিয়া কখনোই মাথা নত করেননি বলেই তিনি 'আপসহীন নেত্রী' হিসেবে দেশজুড়ে...
1
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বেগম জিয়াকে দেশের অন্যতম নির্যাতিত রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের আমলে তিনি যে ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, তা নজিরবিহীন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, দেশের স্বার্থে বেগম জিয়া কখনোই মাথা নত করেননি বলেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে দেশজুড়ে সমাদৃত। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।