শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট কাটাতে দুই বছর লাগতে পারে: বাণিজ্যমন্ত্রী লালমনিরহাটে ২১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ বড় চালান জব্দ, বিজিবির অভিযান বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না সৈয়দপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ  চার জন ফেনী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই নারী আটক, জেলহাজতে প্রেরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শাহজাহান চৌধুরী শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে

বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন অসম্ভব ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গত ১৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ছিল অদ্বিতীয় এবং তিনিই আমাদের স্বাধীনতার মূল স্থপতি। ড. নজরুলের মতে, স্বাধীনতা পরবর্তী দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর দক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও, দেশের মুক্তিসংগ্রামে তার ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না।

একই সঙ্গে ড. আসিফ নজরুল শেখ হাসিনার শাসনামলকেও কঠোর সমালোচনা করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার বাবার নাম ও আদর্শকে নিজেদের নিষ্ঠুর ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, যা বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত মেরুতে দাঁড় করিয়ে দিয়েছিল। তার মতে, শেখ হাসিনার কর্মকাণ্ডের কারণেই বঙ্গবন্ধুর প্রকৃত সম্মান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সময়েই যেন বঙ্গবন্ধুর দ্বিতীয়বার মৃত্যু ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com