সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো বান্দরবানের আলীকদমে উৎসবমুখর পরিবেশে ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত দুই দেশের সীমান্তে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাঙামাটির বড়থলি ইউনিয়ন: মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা মাদকমুক্ত সমাজ গঠনে ছাগলনাইয়ায় পুলিশের বিশাল র‍্যালি ও সমাবেশ জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই। সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

খালেদা জিয়ার জন্মদিনে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের ব্যক্তিগত উদ্যোগে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই মানবিক কর্মসূচিটি পালন করা হয়।

এ সময় আয়োজকরা জানান, দেশের মানুষের কাছে প্রিয় নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি পরকালে তার শান্তির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

সুমন সরদার তার বক্তব্যে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করে বলেন, তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাই তার জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করার মাধ্যমে একটি সামাজিক দায়বদ্ধতা পালন করাই তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com