শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ কীটনাশক ঢেলে ধ্বংসের অভিযোগ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেননি ভেনেজুয়েলার সঙ্গে বিশ্ব ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি যুক্তরাষ্ট্রের খুলনায় মধ্যরাতে বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণ হাসনাত আবদুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া আগামী কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ ও সার সংকটের সমাধান হবে: হুইপ দুলু পত্রিকা: ‘পাঁচ মাস আগেই সতর্ক করা হয়েছিল’ প্রজন্মভিত্তিক স্বয়ংক্রিয় জমির মালিকানা ব্যবস্থা চালুর চিন্তা সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাই উপজেলায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার গভীর রাতে সাতটি অ্যাম্বুলেন্সে করে নিহতদের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়। এর আগে, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সরকারি খরচে মরদেহগুলো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ওই ঘটনায় আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর কথা শোনা গেলেও, বর্তমানে ১১ জন এবং সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একত্রে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই শোকাবহ আয়োজন সম্পন্ন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com