বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’ ফ্যামিলি কার্ডের গণনাকারীর ‘নিয়োগ বিতর্কে’ বিক্ষোভ, ইউএনও অফিস ঘেরাও হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য পত্রিকা: ‘মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শূন্য হবে তিনটি পদ’ ২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদে সরকারি শিক্ষকদের ‘প্রেষণ’ বাতিলের দাবি

দেশের ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের বেতন বন্ধ হতে পারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার মতো উদ্বেগজনক এ ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের সশরীরে শিক্ষা বোর্ডে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, জবাব সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষক ও কর্মচারীর এমপিও সুবিধা বাতিলের সুপারিশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার এমন ফলাফলের দায় কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের। তাই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে সব শিক্ষকের বেতন বন্ধের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, মাদরাসা বোর্ড, কারিগরি বোর্ড এবং সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩১২টি প্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ২২৬টি প্রতিষ্ঠান মাদরাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। দ্রুততম সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com