বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View
125

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে এবং এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।

অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন, মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একসময় মূল্যস্ফীতি ১৪ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৮ শতাংশে নেমেছে।

এই পরিস্থিতিতে যারা বলছেন যে অর্থনীতিতে কিছুই হয়নি, তাদের বক্তব্য সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন, নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে এবং আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি।

এদিকে, একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com