বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে একসূত্রে গাঁথার যে প্রবণতা বাংলাদেশ সরকার দেখাচ্ছে, তা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টকে ‘অত্যন্ত রূঢ় ও অহংকারী’ বলে আখ্যায়িত করেছেন। তার মতে, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন মন্তব্য দুই দেশের সম্পর্ক ও সফরের গুরুত্বকে ক্ষুণ্ণ করছে।

বীণা সিক্রি আরও জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে দুই দফায় ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া, যার সঙ্গে একটি দ্বিপক্ষীয় সফরের বিষয়কে মেলানো মোটেও যুক্তিযুক্ত নয়। এই ধরনের অহেতুক ইস্যু তৈরি করা কেবল কূটনৈতিক পরিপক্কতার অভাবই নয়, বরং প্রত্যর্পণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্যের সঙ্গেও সাংঘর্ষিক বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com