শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ ও ৬ দোকান ভস্মীভূত নাটোরের সিংড়ায় ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজীপুরে গজারী বনে প্রৌঢ়কে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাই, থানায় অভিযোগ শেরপুরে পর্যটকদের জন্য সুখবর: আধুনিক রূপ পেল ঝিনাইগাতি ডাকবাংলো নাটোরের গুরুদাসপুরে সৎ ভাইয়ের মিথ্যা অপবাদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা: ১৮ মাস পর রহস্য উদ্ঘাটনের পর ঘাতকদের ফাঁসির দাবি মায়ের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে লড়বেন সেলিনা পারভীন সততা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে জাকিয়া ইসলাম সিংড়ার সুকাশ ইউনিয়নে নারীদের প্রশিক্ষণ ও যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার আবুল কালাম আজাদের

ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকারে প্রচারণা শুরু আসিফ মাহমুদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩১ Time View
41

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের পূর্বপ্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (২৭ জুলাই) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি রাজধানীর ঐতিহাসিক পরিচয় ও স্বকীয়তা ফিরিয়ে আনার অঙ্গীকার জানান।

সজীব ভূঁইয়া বলেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের মতো আধুনিক নগরীতে রূপান্তরের কথা বলেন; কিন্তু ঢাকার নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য বিশ্বে বহু পুরোনো শহরের থেকেও বেশি সমৃদ্ধ। তিনি দেশের নীতিনির্ধারকদের বিরুদ্ধে ঐতিহাসিক ভাবমূর্তি যথাযথভাবে তুলে ধরতে না পারার জন্য সমালোচনা জানান ও এ ক্ষেত্রে দীর্ঘদিনের ব্যর্থতার কথা বলেন।

আসিফ দাবি করেন, ভবিষ্যৎ প্রজন্মকে টিকসই ও বাসযোগ্য একটি রাজধানী দিয়ে যেতে চান তিনি এবং ঢাকাকে বিশ্বের ঐতিহ্য শহরগুলোর মধ্যে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই কাজ করবেন। নির্বাচনী প্রচারণার শুরুতেই নগর ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা ও নাগরিক সেবা নিয়ে চলমান রাজনীতির ধারায় ঢাকার হারানো গৌরব পুনরুদ্ধারের বিষয়টি তার প্রধান এজেন্ডায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com