বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির

ঝিনাইদহ সুপারি পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View
32

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মজিবুল ইসলাম (বড় ভাই) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মজিবুল ইসলামের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়া নিয়ে দুই ভাই মজিবুল ও রবিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুরে তাদের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হলে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে রবিউল ইসলামের লাঠির আঘাতে মজিবুল ইসলাম এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেলেও তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com