শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সঠিক মানুষটাকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে: ফাহাম আবদুস সালাম ‘নির্দোষরা’ খালাস পেলেও দোষীদের বিচারের পথ নিয়ে প্রশ্ন জোরারগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প: কাটছে না ধোঁয়াশা ছাত্র ইউনিয়নের মিছিল-বঙ্গভবন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

জোরারগঞ্জে ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টা ১০ মিনিটে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় পিকআপ স্ট্যান্ড সংলগ্ন আফসানা ভাতঘরের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বারইয়ারহাট পৌরসভার জিন্নাহ কলোনির মৃত অলি আহাম্মেদের ছেলে মো. আফছার মিয়া (৪৫) এবং ফেনীর সোনাগাজী থানার পশ্চিম মির্জাপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. স্বপন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নির্দেশনায় পিএসআই কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান চালায়। এ সময় আসামি মো. আফছার মিয়ার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩,০০০ টাকা এবং মো. স্বপনের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com