শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি ও বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশেপাশের বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা এবং রাজউক ক্রসিং পর্যন্ত কোনো সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না। বিকল্প পথ হিসেবে দৈনিক বাংলা ও গুলিস্তানগামী যানবাহনগুলোকে ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীকে এসব এলাকা এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com