শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Title :
রুহুল কবীর রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ কাজে আসছে না পুলিশের সংস্কার! কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ৫৫ ভারতীয় চোরাই মোবাইল জব্দ, গ্রেপ্তার ১ নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন ডিসি ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলনের রেজাউল করীম সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল পত্রিকা: ‘যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল, গাড়ি প্রস্তুত’ ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক, চূড়ান্ত হয়নি তফসিল রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ৫৫ ভারতীয় চোরাই মোবাইল জব্দ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
17

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত হ্যান্ডসেটগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি এবং ভিভোর মতো জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ফোন রয়েছে। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী শিলখুড়ির আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনাবেচার নিরাপদ জোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারবারিরা এসে এখান থেকে অবৈধ ফোনগুলো কিনে নিয়ে যেত। ভারত থেকে চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে আসা এসব নিবন্ধনহীন ও আইএমইআইবিহীন ফোন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে।

অভিযানটিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মোড. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল যৌথভাবে অংশ নেয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আসাদমোড় এলাকাটি চোরাকারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। বিজিবির সহযোগিতায় সুপরিকল্পিত এই যৌথ অভিযান সফল হয়েছে। অবৈধ চোরাকারবারিদের দমনে বিজিবির সঙ্গে সমন্বয় করে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com