বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এই নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর উদ্যোগে এই মিষ্টি বিতরণের আয়োজনটি সম্পন্ন হয়।এ সময় উপস্থিত নেতারা জানান, দীর্ঘ সময় ধরে রিজভী বিএনপির রাজনীতিতে যে ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তার যথাযথ মূল্যায়ন হওয়ায় তারা সন্তুষ্ট। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস তৈরি হয় এবং সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মিষ্টি তুলে...
2
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ প্রকাশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এই নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর উদ্যোগে এই মিষ্টি বিতরণের আয়োজনটি সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত নেতারা জানান, দীর্ঘ সময় ধরে রিজভী বিএনপির রাজনীতিতে যে ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তার যথাযথ মূল্যায়ন হওয়ায় তারা সন্তুষ্ট। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস তৈরি হয় এবং সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়।