বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

চাকুরির ভাইভা পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
6

ইবি প্রতিনিধি :
সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদ এবং নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনটির তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানান নেতৃবৃন্দরা

মিছিল থেকে ‘আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়’, ‘চলবে নারে চলবে না, ভাইবার নামে দলীয়করণ’, ‘দিকে দিকে খবর দে, ভাইভা বোর্ডের কবর দে’, ‘কোটা গেছে যে পথে, ভাইবা যাবে সেই পথে’, ‘ভাইবার নামে বাণিজ্য চলবে না’ এবং ‘ভাইভা নামে প্রহসন, মানি না মানব না’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি চাকরির ভাইভা বোর্ড, এনটিআরসিএসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি করা হচ্ছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানোর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করার সুযোগ তৈরি হতে পারে। তাই নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, চাকরির ক্ষেত্রে দলীয়করণ প্রতিষ্ঠার লক্ষ্যে ভাইভায় নম্বর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা মনে করেন। ভাইভা পদ্ধতির মাধ্যমে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কোনো সুযোগ তৈরি করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি তারা পর্যবেক্ষণ করছেন। নিয়োগে কোনো ধরনের অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে শতভাগ মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ কার্যকর করার দাবি জানান তিনি।

ইউসুফ আলী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে দেওয়া, গত ৫ সেপ্টেম্বর ক্যাম্পাসে অস্ত্র হাতে প্রবেশের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি রয়েছে তাদের। এসব বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা, দ্রুত ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু এবং সার্টিফিকেট উত্তোলনে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবিরের নেতারা।

ইবি প্রতিনিধি
আব্দুল্লাহ ফুয়াদ
১০.০৯.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com