শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’ মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানির উচ্চমূল্য পরিশোধে ৫ বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হয়েছে: অর্থমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও করছি গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তৃণমূলে নারীর অংশ নেওয়া নিশ্চিতে দলগুলোর নীতিতে পরিবর্তন জরুরি বিএনপি মানুষের অধিকারে বিশ্বাস করে: মঈন খান

গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯ Time View
20

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মান বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিরসনের লক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, দেশের টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সভায় অংশ নিয়ে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, পাঠদানের মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাগুলোর কথা তুলে ধরেন এবং এর সমাধান চান।

এ সময় গুরুদাসপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান, সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিপি রানী সরকার, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, মোল্লাবাজার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহমুদুল হক আলেক, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান এবং নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সাহিদা কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধু সরকারের একক প্রচেষ্টায় শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। গুরুদাসপুরের শিক্ষাঙ্গনে গুণগত শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com