রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী সৈয়দপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের লালমনিরহাটে অবৈধ বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর মানচিত্র, হুমকির মুখে ফসলি জমি কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বাংলাদেশে গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, অতীতে যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, বর্তমান সরকার সেসব ঘটনার প্রতিটি বিচার করবে।

প্রতিমন্ত্রী জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো সরকারি দল হিসেবে বিএনপি এই দিবসটি পালন করছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিগত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। এটি ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবেই পালন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে দেশে আর কোনোভাবেই গুম বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না বলেও তিনি পুনরায় আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com