শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
৫৩৮ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, আবেদন ফি ৫৬ টাকা পদ্মায় নৌকাডুবি, চারজন ভারতে সাঁতরে উঠলেও নিখোঁজ ৭ শিক্ষাপ্রতিষ্ঠান হবে রাজনীতিমুক্ত, এমপিও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি ময়মনসিংহে মানবাধিকার ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, শেরপুর জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর মরদেহ উদ্ধার বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ ঢাকায় ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
17

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়ালি উদ্বোধনের পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

কর্মসূচির শুরুতে ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং একটি নির্মল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির নেতৃত্বে পরিচালিত এই পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, মৎস্য কর্মকর্তা মাধব রায়, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী খোকন রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com