শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
গবেষণায় যেটুকু ফান্ড দিচ্ছি, তা বলতেও লজ্জা লাগে: শিক্ষামন্ত্রী কাবিননামা ছাড়াই ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা মিসবাহ সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা বহিষ্কার রাষ্ট্রপতিকে অভিনন্দন, সম্পর্ক আরও সুদৃঢ়ের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের পাচার করা অর্থ ফেরাতে সরকারের অগ্রাধিকার: অর্থমন্ত্রী শ্রীপুরে বন ও খাস জমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিকরা স্থানীয় নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করা হবে: শেখ ফরিদুল তেজগাঁও থানা পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর: সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল সভাপতির সিট বাতিল, অনুমতি ছাড়া হোস্টেলে প্রবেশ নিষেধ

গবেষণায় যেটুকু ফান্ড দিচ্ছি, তা বলতেও লজ্জা লাগে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও গবেষণার গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অত্যন্ত হতাশাজনক এবং এটি প্রকাশ করতেও লজ্জা লাগে। সাভারে আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলর ডায়ালগ’ অনুষ্ঠানে মন্ত্রী মন্তব্য করেন যে, মানসম্মত গবেষণা ছাড়া বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা অসম্ভব। তাই গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিশাল অংকের ঋণের তহবিল অতীতে বেহাত হয়ে গেছে, যা একটি বড় সংকটের জায়গা। এছাড়া মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং উচ্চশিক্ষার বাজেট পর্যায়ক্রমে ৪ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা জানান তিনি। মেধাবী শিক্ষার্থীরা যাতে বিদেশে পাড়ি না জমিয়ে নিজ দেশে শিক্ষকতা পেশায় আগ্রহী হন, সেজন্য যথাযথ সুযোগ-সুবিধা তৈরির ওপরও জোর দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানসহ দেশের সরকারি ও বেসরকারি ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। ‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই দুই দিনব্যাপী সংলাপে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রমের পরিধি বাড়ানোসহ বিভিন্ন কার্যকর কাঠামো তৈরির আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com