শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতি হয়ে উঠলো চলনবিলের পরিবেশ রক্ষায় সিংড়ায় ডাস্টবিন বিতরণ এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য হলেন বিলকিস ইসলাম এমপি। মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ নাটোরে মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে হাতাহাতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার উদ্ধার, দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
13

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈধ লাইসেন্স ছাড়াই গোপনে সার মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের গুদাম থেকে মোট ৪৭ বস্তা অবৈধ সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মো. বেলাল মিয়ার গোডাউন থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার এবং মানিক মিয়ার গোডাউন থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া সার মজুত করায় দুই ব্যবসায়ীকে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বাজারে চলমান সার সংকটের সুযোগ নিয়ে একটি চক্র অবৈধভাবে সার মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। কৃষকদের দাবি, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com